বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

হেফাজত ও বিএনপি আগের অবস্থানেই আছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম ও বিএনপি আগের অবস্থানেই আছে। হেফাজতের সব নয়, কিছু কিছু দাবির সঙ্গে বিএনপি একমত ছিল; এখনো সেই অবস্থানেই আছে। বরং হেফাজতকে বশে এনে কাছে টানার চেষ্টা করছে সরকার। এ ব্যাপারে বিএনপির অবস্থান ডাবল স্ট্যান্ড (দ্বৈত নীতি) না।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। উজানের ঢল ও ভারী বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল দেশের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়ে বলেছেন, কৃষকেরা তাঁদের একমাত্র ফসল হারিয়ে এখন দিশেহারা। এখন পর্যন্ত বিএনপির প্রাপ্ত তথ্য অনুযায়ী নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও কিশোরগঞ্জ জেলার প্রায় সাড়ে তিন লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি চুক্তি করতে হবে। বাঁধ দিয়ে ভারত এসব নদীর পানি নিয়ন্ত্রণ করছে। বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষতি করছে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে দিচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে তিনি নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে সাধ্যমতো সহায়তা করেছেন বলে জানান। স্থানীয় নেতৃবৃন্দকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, এমরান সালেহ প্রিন্স, সাখাওয়াত হোসেন জীবন, আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান ও নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ব্যানার ধরার লোক নেই ছাত্রসেনার মানববন্ধনে

আমেরিকানরা বিশ্বের কোথাও হামলা থেকে বাঁচতে পারবে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ