শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিদের অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসরাইলি কারাগারে বন্দীদের দুর্দশা ও শোচনীয় পরিস্থিতির জন্য অনশন করছে ফিলিস্তিনি বন্দীরা। এই অনশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতি।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি বলে বিবেচিত বারঘৌতিকে ৫টি হত্যার অভিযোগে কারাবন্দী রয়েছে ইসরাইলের কারাগারে। তাকে অন্যায়ভাবে বন্দি রেখেছ বলেই অনেকের ফিলিস্তিনিদের বিশ্বাস।
আশঙ্কা করা হচ্ছে এতে অশান্ত হয়ে পড়বে দখলকৃত পশ্চিম তীর। ইসরাইলের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ১হাজার ১৮৭ ফিলিস্তিনি কারাবন্দী অনশনে যোগ দিয়েছে।
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের আটক রাখা দুই পক্ষের মধ্যে বিবাদের অন্যতম প্রধান কারণ। ফিলিস্তিনিরা ইসরাইলি কারাগারে বন্দীদের রাজনৈতিক বন্দী হিসেবে বিবেচনা করে। ইসরাইল তাদের ইসরাইলি নাগরিকদের উপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে আটক করেছে।
এদের মধ্যে অনেকে তথাকথিত প্রশাসনিক ডিটেনশনে আটক হয়েছে। এর মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো অভিযোগ ছাড়া ছয় মাসের জন্য শুধু সন্দেহভাজন হিসেবে আটক করতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে গত বছরের শেষ পর্যন্ত ইসরাইলি কারাগারে ৭ হাজার ফিলিস্তিনি বন্দী আটক আছে।
সূত্র :  বিবিসি
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ