আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রণালয় কর্তৃক গত ১৩ এপ্রিল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবী) এর সমমান প্রদান করে প্রজ্ঞাপন জারির পর কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদের মান বাস্তবায়ন কমিটির সদস্যগণ এক জরুরি বৈঠকে মিলিত হন।
চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় মহাপরিচালকের কার্যালয়ে আজ (১৬ এপ্রিল) রবিবার সকাল ১০টা থেকে এই বৈঠক শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়। বৈঠকে সনদের মান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলূম দেওবন্দের মূলনীতিসমূহকে ভিত্তি ধরে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও এবং আরবি) এর সমমান প্রদান করায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করা হয়। পাশাপাশি এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রীমহোদয় ও কর্মকর্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে কওমি মাদ্রাসার শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা-পর্যালোচনা হয় এবং ৬ বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীসের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে গ্রহণসহ আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মাদরাসা বোর্ডের কর্মকর্তাগণ সনদ বিষয়ে প্রাপ্ত এই অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত নস্যাত করার জন্য উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ অবস্থানকে আরো দৃঢ় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী রূহুল আমীন, মুফতী আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মাওলানা মুফতী জসীম উদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মুফতী শামসুদ্দীন জিয়া, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুসলিহ উদ্দীন রাজু, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা এনামুল হক, মাওলানা নূরুল হুদা ফয়জী, মাওলানা কাজী আখতার হো