শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা

১৫ মে থেকে ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো এ বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে। আজ হাটহাজারি মাদরাসায় অনুষ্ঠিত স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫। অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার জন্য সরকার স্বীকৃত ছয় বোর্ডের ১১ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হয়েছে ‘পরীক্ষা কমিটি’। কমিটির  প্রধান বা নাজেমে ইমতেহান নির্বাচিত হয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া, গহরডাঙ্গা বোর্ডের মাওলানা শামসুল হক। তবে নবগঠিত কমিটি শুধু এ বছরই দায়িত্ব পালন করবে।

আজ হাটহাজারিতে স্বীকৃতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী এর সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বীকৃতি লাভের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। সাথে সাথে স্বীকৃতি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি,  মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

বৈঠকে স্বীকৃতি বাস্তবায়ন কমিটি মৌলিক দুটি সিন্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তাহলো, পরীক্ষাগ্রহণ ও  সনদ ইস্যু করার লক্ষ্যে ‘আলহাইআতুল উলয়া লিলজামিয়াতিল কাওমিয়্যা বাংলাদেশ’ নামে ছয় বোর্ডের সমন্বয় করা হবে।

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

দ্বিতীয়ত এবছর থেকেই ছয় বোর্ড সম্মিলিত পরীক্ষা গ্রহণ করবে। পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫ মে। পরীক্ষা গ্রহণের জন্য ১১ সদস্যের  একটি পরীক্ষা কমিটি গঠন করা হয়।

ছয় বোর্ড  হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক), গোপালগঞ্জের বেফাকুল মাদারিসিল কওমিয়া, গওহরডাঙ্গা; আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রাম; আযাদ দ্বীনি এদারা বোর্ড; তানজিমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা আহমদ শফী, আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি রুহুল আমীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুশকাত আহমদ,  মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী জসিমুদ্দীন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব,  মাওলানা আবদুল জব্বার জিহাদী।

-এআরকে

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ