শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মঙ্গলবার বেফাকের জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq১১ এপ্রিল মঙ্গলবার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শূরা ও আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে  বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সভাপতিত্ব করবেন।

সোমবার রাতে বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব ও ফরিদাবাদ মাদরাসার মুহাতামিম আল্লামা আবদুল কুদ্দুস।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বীকৃতির বৈঠকে করণীয় এবং সবকিছু সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেফাকের নেতৃবৃন্দ বৈঠক করবেন। এতে স্বীকৃতির জন্য কী ধরনের শর্ত ও নিয়মাবলী থাকবে সেটিও চূড়ান্ত করা হবে। আনুষ্ঠানিক স্বীকৃতির বৈঠক যেন কওমি মাদরাসার জন্য কল্যাণকর হয় সেটিই হবে শূরা ও আমেলার বৈঠকের আলোচ্য বিষয়।

[স্বীকৃতির ঘোষণা অনুষ্ঠানে যারা থাকছেন]

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মুফতি মাহফুজুল হক আওয়ার ইসলামকে জানান, সন্ধ্যার বৈঠক সফল করতে এবং কওমি সনদের বিস্তারিত আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে বেফাকের নিজস্ব ফোরামে বিষয়গুলো উত্থাপন করে পরিকল্পনা গ্রহণ করা হবে বৈঠকে।

জানা গেছে, বেফাকের শূরা ও আমেলার বৈঠকে আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা আনোয়ার শাহ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আবু মুসা, মাওলানা সফিউল্লাহ, মাওলানা নূরুল আমীন, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আবদুর রশীদ, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

আরআর

শাইখুল হাদীস রহ. এর হাতে কওমি সনদের স্বীকৃতির পতাকা

কওমি অঙ্গন থেকে বলছি!

নাতিকে কুরান শেখাচ্ছেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ