মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলা; শিশুসহ নিহত ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syria (1)সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে।

মঙ্গলবার ইদলিবের খান শেখন শহরে এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির

এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে বিবিসি বলছে, সিরিয়ার সরকারী বাহিনী অথবা রাশিয়ান জেট এই হামলা চালিয়েছে। এরপরই শ্বাসরুদ্ধ হয়ে এসব মানুষের মৃত্যু হয়। তবে হামলার বিষয়টা অস্বীকার করেছে সিরীয় সরকার।

ইদলিবের স্বাস্থ্য অধিদফতর বলছে, গ্যাস হামলায় নিহতের সংখ্যা শতাধিক হতে পারে। এছাড়া আহত হতে পারে আরো শত শত মানুষ।

এদিকে, আন্তর্জামিক গণমাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে, গ্যাস হামলার পর শিশু ও প্রাপ্তবয়স্করা নিস্তেজ হয়ে পড়ে অাছে। এদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। অনেকের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক; এদের মধ্যে ১১ শিশু রয়েছে।

আরআর

মুসলিম জাতিকে বিজয়ী বলায় ইমামকে চার হাজার ডলার জরিমানা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ