শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

তিন তালাক অমানবিক ও শরিয়া বিরোধী: আজমির দরগা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dewan jainul abedin khan ajmirআওয়ার ইসলাম : ভারতের আজমিরে অবস্থিত খাজা মইনুদ্দিন চিশতি রহ. এর দরগার প্রধান ভারতীয় মুসলিমদের গরুর মাংস না খাওয়ার আহবান জানিয়েছেন । তিনি গোহত্যার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করাকে সমর্থন করে গরুকে ভারতের জাতীয় প্রাণী হিসেবে ঘোষণার দাবি জানান এবং তিন তালাক প্রথাকে কুরআন ও শরিয়া বিরোধী বলে উল্লেখ করেন।

এক বিবৃতিতে দেওয়ান জয়নুল আবেদিন খান - যিনি মুঘল যুগের আধ্মাতিক নেতা খাজা মইনুদ্দিন চিশতির ২২তম বংশধর - ভারতীয় মুসলিমদের প্রতি এক আহবানে বলেছেন, ভারতে 'হিন্দু ও মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে' এবং 'হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে' মুসলিমদের গোমাংস বর্জন করা উচিৎ।

আজমির দরগা প্রধান আরও বলেছেন, তিনবার তালাক বলে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটনোর যে প্রথা আছে - তা কুরআন ও শরিয়া বিরোধী। এই তিন তালাক অমানবিক, অনৈসলামিক, এবং নারীপুরুষের সাম্যের বিরোধী।

এ বছর খাজা মঈনুদ্দিন চিশতীর ৮০৫তম মৃত্যুবার্ষিকী উরস উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘এই দিন উপলক্ষে আমি এবংআমার পরিবার অঙ্গীকার করছি যে বাকি জীবনেআমরাআর কখনই গরুর মাংস খাবো না।’

 

ভারতে গুজরাট সরকার গোহত্যার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদন্ডের বিধান করাকেও সমর্থন করেন দেওয়ান জয়নুল আবেদিন খান।

তিনি গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহবানও জানান।

সূত্র : বিবিসি

-এআরকে

মুসলিম জাতিকে বিজয়ী বলায় ইমামকে ৪০০০ ডলার জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ