শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কাতারে আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে ঢাবির আরবি বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhabi_Arabicকাতারে অনুষ্ঠিতব্য ৪র্থ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। প্রথমবারের মতো  বিভাগটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক মো. আবদুল কাদির, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন, আবদুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।

কাতার ফাউন্ডেশনের আয়োজনে এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ৮৬টি দল আমন্ত্রিত হয়েছে।

আগামী ৭-১২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগী দলের সাফল্য কামনা করেছেন।

আরআর

মুসলিম জাতিকে বিজয়ী বলায় ইমামকে ৪০০০ ডলার জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ