শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

সিলেটের আতিয়া মহলে দুই জঙ্গিসহ রয়েছে ১ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_sylhetসিলেটের শিববাড়ি এলাকায় যে বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে নামছে পুলিশ সেখানে দুই জঙ্গিসহ মহিলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

এছাড়া সাধারণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই ঘটনা জানান। এদিকে দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

এর আগে সকালে পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়। জঙ্গিরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সিটি করপোরেশন এলাকার ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটির অবস্থান। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরআর

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ