রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police-1সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ। আজ শুক্রবার ভোর ৩টা থেকে ‘উস্তার আলী ভবন’ নামে পরিচিত চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, বর্তমানে র‌্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং ওই বাড়ির আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

অভিযানের বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।   বড় একটি অপারেশন হবে জানিয়ে বলেন এই মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না। তবে পুলিশ জানিয়েছে ঢাকা থেকে 'সোয়াত' এলেই অভিযান চালানো হবে। সাধারণ মানুষের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।

আরআর