বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq-12আওয়ার ইসলাম: আজ (১২ অক্টোবর) হাটহাজারী মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বেফাকের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বেফাকের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কওমি মাদরাসার স্বীকৃতি, সরকারি কমিশন, চলমান মতানৈক্য নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে।

জানা যায়, বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পর্যালোচনা কমিটি' কমিটি বাতিলের জন্য সরকারে প্রতি দাবি জানানো হয়৷ এছাড়া শিগগির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেফাক প্রতিনিধিদল সাক্ষাত করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের সিনিয়র সহসভাপতি ও জামিয়া শারইয়্যা মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী, সহসভাপতি ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, সহসভাপতি ও জামিয়া ইমদাদিয়া মাদানিনগর যশোর এর মুহতামিম মুফতী মুহাম্মদ ওয়াককাস, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, মজলিসে আমেলা সদস্য ও জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ এর মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, আমেলা সদস্য ও মাখজানুল উলূম খিলগাঁও এর মুহতামিম মাওলানা নূরুল ইসলাম চাঁটগামী, সহকারী মহাসচিব ও জামিয়া দারুল আরকাম এর মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান, সহকারী মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মাহফুজুল হক, আমেলা সদস্য ও জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর এর মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, আমেলা সদস্য মুফতী ওমর ফারুক সাহেব সন্দ্বীপী, শায়েখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, আমেলা সদস্য ও জামিয়া ইসলামিয়া ইসলামবাগ এর মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম, আমেলা সদস্য ও জামিয়া আরাবিয়্যা নতুনবাগ ঢাকা এর মুহতামিম মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, জামিয়া আশরাফিয়া মিরপুর এর মুহতামিম মাওলানা জুনায়েদ আল হাবীব, আল ইহসান মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুল করীম কাসেমী প্রমুখ৷

পড়ুন: নিভৃতচারী চার আলেম

বিস্তারিত আসছে...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ