রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল  ইসরায়েলি অস্ত্রের রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা মুসলিম দেশগুলো!

‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদিদের উপাসনালয়ে গুলি চালানো হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের পিটসবার্গে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ইহুদি ওই উপাসনালয়ে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়।

এদিকে এ হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে আটক করেছে। তার নাম রবার্ট বোয়ার্স।

বিবিসির একজন রিপোর্টার ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, ‘সব ইহুদিকে মরতে হবে’ বলে রবার্ট চিৎকার করছিল, আর গুলি ছুড়ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইহুদি ওই উপাসনালয়ের ভেতরে অবস্থান করছিল বন্দুকধারী। থেমে থেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলছিল গোলাগুলি।

এর আগে যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো হয় বোমা।যা নিয়ে গণমাধ্যমে আলোচনা শেষ না হতেই এ হামলার ঘটনা ‍ঘটল।

তবে কিছু গণমাধ্যম জানিয়েছে পুলিশ হামলাকারীকে আটক করতে পারেনি বরং সে নিজেই আত্মসমর্পণ করেছে।

এদিকে তাৎক্ষণিক এক টুইট বার্তায় ঘ্টনাস্থলের আশপাশে থাকা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান।

‘কাদিয়ানীরা বাংলাদেশকে ইহুদি রাষ্ট্র বানাতে রাজনৈতিক ময়দানে নেমেছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ