বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অনুষ্ঠানে পৌঁছলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan4আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত ওলামা সম্মেলনে এসে পৌঁছেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শাহ আহমদ শফী। সকাল ৯টা ৪০ মিনিটের কাছাকাছি সময়ে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছেন। কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন।

এর আগে জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরের মাঠে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে সম্মেলণের আনুষ্ঠানিক কার্যক্রম। উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে ওলামায়ে কেরাম।

বেফাকের উলামা সম্মেলন শুরু; আসছেন আল্লামা শফী

সকাল ৮ পরপরই মাওলানা কারী বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে দেওবন্দের তারানা পাঠ করেন মাওলানা খালিদ বিন নূর।

সম্মেলন উপলক্ষে গতকাল থেকেই আলেম ওলামাগণ আরজাবাদে আসতে শুরু করেছেন। ঢাকার আলেম ওলামাগণও ভোরেই রওনা দেন আরজাবাদের উদ্দেশ্যে। আয়োজকরা জানান, আলেমদের জনারণ্যে পরিণত হবে আজকের ওলামা সম্মেলন।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির লক্ষ্যে চলমান সমস্যা নিরসন ও আগামীর পথ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবে আজকের সম্মেলন।

মঞ্চে উপস্থিত রয়েছেন, বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, জামিয়া রাহমানিয়ার’র প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মনজুরুল হক আফেন্দী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মুফতি মুহাম্মদ তৈয়ব প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ