শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা: ইলম অর্জনের একটি সমৃদ্ধ ক্যাম্পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা, রাজধানীর মিরপুরে অবস্থিত মানসম্পন্ন একটি উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান। ইসলামি শরিয়ার গভীর জ্ঞান বিতরণের মহান লক্ষ্য নিয়ে ২০১৮ সালে এটি প্রতিষ্ঠা করেন যুগসচেতন তরুণ প্রতিভাবান আলেমেদ্বীন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরী দা.বা. এর সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই দেশের সর্বত্র মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা- এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এটি দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা অনুষদসমূহে পড়াশোনার আদর্শ একটি প্রতিষ্ঠান।

প্রতিবছর রমজানের পরে শাওয়ালের ৮ তারিখ থেকে এখানে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির ক্ষেত্রে সীমিত কোটায় মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে যেসব বিভাগে ভর্তি নেয়া হয় সেগুলো হল:

এক। উলূমুল হাদীস বিভাগ। দুই। ইফতা বিভাগ ( ১/২ বছর মেয়াদি) তিন। আদব বিভাগ (১ বছর মেয়াদি)।

একইসঙ্গে মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা-তে জেনারেল শিক্ষায় শিক্ষিতদের দ্বীনি ইলম শিক্ষার জন্যও রয়েছে আরও কয়েকটি বিভাগ:

এক। শরীয়াহ গ্রাজুয়েশন বিভাগ (৬ বছরে রাত্রিকালীন ক্লাসে দাওরায়ে হাদীস) দুই। অনাবাসিক নূরানী ও হিফজ বিভাগ (স্কুলগামী ছাত্রদের জন্য পার্ট টাইম কোরআনে কারীম নাযেরা ও হিফজ পড়ার বিশেষ বিভাগ)

তিন। ফরযে আইন বিভাগ (বয়স্কদের জন্য কুরআন শুদ্ধ করাসহ জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসায়েল শিক্ষা)।

মারকাযের আওতায় ছোটদের শিক্ষার জন্য রয়েছে বিশেষ প্রতিষ্ঠান 'মাদরাসাতুল কাসিম ঢাকা'। প্রথমিক শিক্ষাদানের জন্য এখানেও রয়েছে একাধিক বিভাগ:

এক। নূরানি ও নাজেরা বিভাগ। দুই। ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ(শীতাতপ নিয়ন্ত্রিত) তিন। মাদানি নেসাব( ১ম ও ২য় বর্ষ- উর্দু সহ)। চার। বিশেষ কিতাব বিভাগ (এক বছরে ইবতেদায়ি হতে মিজান পর্যন্ত)

বিশেষ বৈশিষ্ট্য সমূহ: তা'লীমের সাথে সা