শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তার মত একজন সৎ, ত্যাগী, যোগ্য ও দক্ষ রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।

ধর্ম প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আবদুল মান্নান এমপির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আবদুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার।

তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে আমেরিকা প্রবাসী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ