রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪

'খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এতিম ও এতিমখানার টাকা চুরি করায় জেলে আছেন। তাকে জামিন দেয়া একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কি করবেন তা আদালতই ঠিক করবেন। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন’ বিএনপির মহাসচিবের এমন মন্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যখন এরশাদ খালেদা জিয়াকে ১ টাকায় গুলশানের একটি বাড়ি দেয় আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়ে দেয় তখন এরশাদ খুব ভাল লোক ছিলো। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করে তখন তিনি খারাপ লোক। তাদের কথা এখন আর কেউ বিশ্বাস করে না।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মুহা. গোলাম সারেয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, সাবেক মেয়র নূরুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ