সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা

ঘর সাজাতে ৪টি প্রয়োজনীয় গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবচেয়ে প্রশান্তির জায়গা ঘর। সাজানো পরিপাটি ঘর মানুষের রুচি ও মনের পরিচয় বহন করে। ঘর সাজাতে যত কৃত্রিম উপাদান কমাবেন ততই ভালো।

নারকেলের মালায় ছোট্ট একটা পুদিনা গাছ হতে পারে আপনার ঘরের প্রধান সৌন্দর্যবর্ধনকারী। কিংবা শুকনো বাঁশের ফুলদানিতে উঠিয়ে দিতে পারেন চিরতার লতা। আসুন জেনে নিন কোন কোন প্রয়োজনীয় গাছ দিয়ে সাজিয়ে ফেলতে পারেন ঘর।

ঘৃতকুমারী ভীষণ উপকারী একটি গাছ, ত্বকের যত্ন আর পেটের যত্নে ভীষণ উপকারী গাছ। ছোট্ট একটা মাটির টবে অল্প একটু মাটিতেই বেড়ে উঠতে পারে এই গাছ। তাই বসার ঘরের এক কোনে এ টব যেমন সবুজের সস্তি এনে দেবে তেমনি উপকারের তালিকাটাও লম্বা হবে।

বাজার থেকে গোড়া সহ কিনে আনা পুদিনাটার গোড়া কেটে না ফেলে তিনদিন পানিতে ভিজিয়ে রাখুন। শেকড় গজিয়ে পাতা ছাড়লেই টবে মাটিতে দিয়ে দিন, রান্না ঘরে, ফ্রিজের পাশে, জানালার কার্ণিশে আয়েশে জায়গা করে নেবে গাছটি। পুদিনা যেমন ঘরের সৌন্দর্য বাড়াবে তেমনি মিন্ট লেমোনেড, পুদিনা চা খেতে কোনো অসুবিধা হবে না।

তুলশি গাছ লাগিয়ে দিতে পারেন বারান্দায়। সর্দি-কাশি হলে তো কথাই নাই, ঘরকে মশা থেকেও দূরে রাখে এই গাছ।

রজনীগন্ধার মতো চিরল চিরল ঘাসপাতা ছাওয়া একটি টব নিশ্চয় আপনার খারাপ লাগবে না? তাহলে বাড়িতে লাগিয়ে নিন লেমন গ্রাস। স্যুপের ফ্লেভার আনার দায়িত্বটা সেই গাছের পাতাই নেবে অন্যদিকে বাড়িকেও সুগন্ধময় করে তুলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ