বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বাজারে আসছে মাসিক ম্যাগাজিন 'জয় বাংলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে আসছে মাসিক ম্যাগাজিন 'জয় বাংলা'। 'রক্তাক্ত আগস্ট' শিরোনামের বিশেষ সংখ্যা দিয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ম্যাগাজিনটি।

আগামী ৩১ আগস্ট গণভবনে এ মাসিক ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল, বিএসএল নিউজ প্রকাশনা থেকে প্রকাশিত যাচ্ছে সংগঠনটির নিজস্ব এ মাসিক ম্যাগাজিন 'জয় বাংলা'।

'জয় বাংলা' ম্যাগাজিনে স্থান পাবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিভাবান কর্মী, সাবেক-বর্তমান নেতৃবৃন্দ ও দেশ-বিদেশের স্বনামধন্য কবি,সাহিত্যিক,বুদ্ধিজীবীদের লেখনী ও সাহিত্যকর্ম।

এ ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন। ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এটির প্রকাশক; তার নেতৃত্বে গণযোগাযোগ সম্পাদকদের টিম এটির সম্পাদনাসহ সামগ্রিক কাজ করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ