শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

সম্মিলিতভাবে হচ্ছে এক ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।বৈঠকে দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতেমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

ইজতেমা সফল করতে দুইপক্ষই আগের নিয়মে কাজ করবে বলে জানিয়েছেন বৈঠকের একাধিক সূত্র।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এছাড়া মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে প্রতিনিধি দলের দেওবন্দ সফর হচ্ছে না বলে জানানো হয়েছে।

সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে এবং চলমান সঙ্কট নিরসনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরামের ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ