বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামলাকারীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেবে কী না সে বিষয়ে সন্দেহ পোষণ করছেন ঢাকা ৮ নির্বাচনী আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

মির্জা আব্বাস তার আসনের ভোটারদের ভোটের দিন সকল ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারাও দেয়ার অনুরোধও করেন তিনি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মালিবাগ, চামেলীবাগ, শান্তিনগর পীর সাহেবের গলি, শান্তিনগর বাজারসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগকালে তিনি ভোটারদের এ অনুরোধ করেন।

তিনি বলেন, ‌আমাদের নির্বাচনী গণসংযোগের ওপর যেভাবে হামলা  চালানো হচ্ছে, নেতাকর্মীদের  ঢালায়াভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি তো দূরের কথা, আমাদের কার্যক্রম কোনোভাবেই করতে দেওয়া হচ্ছে না।

হামলাকারীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেবে কি না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

মির্জা আব্বাস বলেন, সারা দেশে আওয়ামী লীগ ও প্রশাসন মিলে যেভাবে আমাদের ওপর মারমুখী আচরণে উদ্ধত হয়েছে তাতে বোঝা যায়, ভোট কেন্দ্র সন্ত্রাসীদের অভয় রাজ্যে পরিণত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের মন্ত্রীরা এবং পুলিশ ও সিভিল প্রশাসন একই ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার নীলনকশা বাস্তবায়ন করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ