বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘তারেক রহমান ড. কামালকে ভাড়া করেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তারেক রহমান লন্ডনে আছেন, যিনি ড. কামাল হোসেনকে ভাড়া করেছেন। ড. কামাল হোসেন ভাড়ায় খেলতে এসেছেন। তিনি নিজেও নির্বাচন করবেন না।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজার এলাকায় গণসংযোগ শেষে এক সভায় বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী মাহী বি চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, একটা দল আপনাদের কাছে ভোট চায়, কিন্তু তারা জানে না, তাদের প্রধানমন্ত্রী কে হবেন! কীভাবে ভোট দেবেন আপনারা? দেশ চালাতে একজন অর্থমন্ত্রী প্রয়োজন। সাইফুর রহমান সাহেব মারা গিয়েছেন। ভোট চাইতে আসলে বিএনপিকে জিজ্ঞাস করবেন, তাদের অর্থমন্ত্রী কে হবেন?

এ সভা অনুষ্ঠিত হয় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এস উল্লাহ কিসমতের সভাপতিত্বে। সভায় উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু প্রমুখ।

পুলিশ তাড়া দেয়ার পর বিএনপি নেতার লাশ মিলল পানবরজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ