বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘যোগ্য ও খোদাভীরুরা নির্বাচিত হলে দেশে আল্লাহর রহমত নাজিল হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনে বটগাছ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা অব্যাহত রেখেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। তিনি বলেন, ‘যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিরা নির্বাচিত হলে দেশে আল্লাহর রহমত নাজিল হব’

মেঘনা-দাউদকান্দি উপজেলায় পৃথক পৃথক নির্বাচনী পথ সভায় তিনি আরো বলেন, আল্লাহর জমিনে কুরআন-সুন্নাহর শাসন তথা ইসলামি হুকুমত প্রতিষ্ঠার দাওয়াতি কাজকে ইবাদত মনে করে নির্বাচনে অংশ গ্রহন করেছি।

সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিরা নির্বাচিত হলে দেশে আল্লাহর রহমত নাজিল হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে। সুদ-ঘুষ, দুর্নীতিসহ সকল অপরাধ বন্ধ এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।

সব ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে। আশাকরি দেশ ও জনগণের কল্যাণে ভোটারগণ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাহদী হাসান, তাওফিকুল ইসলাম রুবেল, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মাদ রাহাত ওসমান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ