শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘লেভেল প্লেয়িং ফিল্ডের নামে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ বর্তমান নির্বাচন কমিশনকে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে যাচ্ছে।

নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। কিন্তু বাস্তবে আমরা তার উল্টো দেখছি। নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি।

আজ বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনায় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশের মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত সব অধিকার কেড়ে নিয়েছে। গণমাধ্যমের সত্য প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে।

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন কষ্ট করেছেন, কিন্তু সরকার অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় তাকে জেলে বন্দী করে রেখেছে।

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ