শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গণনাকারীদের ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সতর্ক করলেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডাটা এন্ট্রি অপারেটরদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘গণনাকারীদের ভুলে যেন নির্বাচন যেন পণ্ড না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে পুরো নির্বাচনি ব্যবস্থা ভুল হবে না। এতে সামান্য ক্ষতি হবে, যা সংশোধন করা যাবে। কিন্তু আপনাদের ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফলাফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা ও আগ্রহ দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে।’

এসময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ