বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন অফিস আদালত বন্ধ থাকবে।

গতকাল সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশের বেশির ভাগ দল এ নির্বাচনে অংশ নিয়েছে। তবে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না বলে বার বার ইসির কাছে অভিযোগ দিয়ে আসছে।

সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দাবি করলেও তারই আরেক সহকর্মী নির্বাচন কমিশনার মাহবুব তালুকবার সোমবার প্রেস বিফ্রিং করে দাবি করেন, ভোটে সবার জন্য সমান সুযোগ নেই। কিন্তু নির্বাচন কমিশন প্রধান সচিব, মাহবুব তালুকদারের কথা  ব্যক্তিগত বলে মন্তব্য করেন।

নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ