বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

রাজধানীতে ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঐক্যফ্রন্ট।

রোববার বেলা পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইল ও শান্তিনগর হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের ‌ব্যানারে এ র‌্যালিতে বিএনপি, ২০ দলীয়জোটের শরীকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করেন এবং ধানের শীষের নামে র‌্যালি স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

এছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন শ্লোগান দেন।

শোভাযাত্রায় অংশ নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা সানা উল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‘ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ