শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ

মাশরাফির মা রাস্তা ঝাড়ু দিয়ে ছেলের জন্য ভোট চাইলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজয় দিবস উপলক্ষ্যে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজা। এ কার্যক্রমের আয়োজন করে মাশরাফির ভক্ত কয়েকশ’ তরুণ।

শনিবার রাতে নড়াইল শহরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কাজের সূচনা করেন মাশরাফির মা হামিদা মুর্তজা। তিনি আগামী নির্বাচনে ছেলে মাশরাফি বিন মুর্তজার জন্য সবার কাছে দোয়া ও ভোট চান।

নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তা ঝাড়ু দিয়ে তিনি কিশোরদের সঙ্গে দেশ পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।

ব্যতিক্রম এ কর্মসূচিতে অংশ নেয়া সর্ম্পকে মাশরাফির মা বলেন, আমি আমার ছেলেদের সব ভালো কাজের সর্মথন করি। বিজয় দিবসের অঙ্গীকার আমরা সকলে মিলে দেশটাকে গড়ব। দেশকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।

সে সময় নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, মাশরাফির মামা নাহিদ হোসেন, ছোটভাই মুরসালিন বিন মুর্তজা সিজার, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন, রাতুল, শোভনসহ শতাধিক কিশোর, তরুন ও যুবক অংশ নেন।

পরে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায় গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়।

‘আমেরিকার নিষেধাজ্ঞায় নীতিতে পরিবর্তন আনবে না ইরান’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ