শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই আদৌ হবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. কামাল হোসেনকে প্রশ্ন করা হয় নির্বাচনের আর মাত্র ১৪ দিন আছে। এখনও আপনাদের দাবি আপনারা মাঠে দাঁড়াতে পারছেন না। এ অবস্থায় নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন।

এ প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরাতো মাঠ ছাড়ি নাই। কিন্তু কিভাবে আছি তাতো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের উপর হামলা হচ্ছে, প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থায় এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই হবে কি হবে না তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে আমাদের।

‘নির্বাচনে সবার অংশগ্রহণমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ