বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

লিথিয়াম লুট করতেই আফগানে হামলা চালায় আমেরিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন হামলা বিষয়ে বিষ্ফোরক তথ্য দিলেন আমেরিকার গবেষক জেমস হেনরি ফিটজার।

তিনি বলেছেন,  আফগানিস্তানে মজুদ থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ ‘লিথিয়াম’ লুট করতেই ২০০১ সালে দেশটি মার্কিন আগ্রাসন হয়।

রোববার ইরানের প্রেস টেলিভিশনকে দেয়া এক স্বাক্ষাৎকারে তিনি এমন তথ্য দেন।

জেমস হেনরি আরও অভিযোগ করেন, আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবার পর মার্কিন সেনারা সেখানে আফিম চাষে সহায়তা করেছে।

জেমস হেনরি ফিটজার একজন মার্কিন খ্যাতিমান শিক্ষাবিদ যিনি ভেটারান্স ট্রুথ ম্যাগাজিনের সাংবাদিক ও নাইন/ইলেভেন বিষয়ক গবেষক।

হেনরি ফিটজার জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও পেন্টাগনে যে হামলা হয়েছিল তার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক ছিল না। আফগানিস্তানকে দোষারোপ করে সেখানে আগ্রাসন চালানোর পথ তৈরি করা হয়।

৯/১১-এর হামলায় আফগানিস্তান জড়িত ছিল এটা হাস্যকর এবং অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ড্যানফোর্ড এক অনুষ্ঠানে বলেন, ৯/১১-এর মতো আরেকটি হামলা ঠেকানোর জন্য আমেরিকা ও ন্যাটোর স্বার্থে এআফগানিস্তানে মার্কিন সেনা রাখতে হবে।

জোসেফ ড্যানফোর্ডের ওই মন্তব্যের প্রেক্ষিতে প্রফেসর হেনরি ফিটজার এসব কথা বলেন।

‘বিএনপি ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ করা হবে’

আরআর