শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনে ইভিএম পরিচালনায় তিন সহস্রাধিক সেনাসদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার জন্য প্রায় তিন হাজার ৩শ সেনাসদস্য মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হলেও সীমিত পরিসরে মোট ছয়টি আসনকে দ্বৈবচয়ণের ভিত্তিতে বেছে নিয়েছে নির্বাচন কমিশন।

রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২, ঢাকা-৬ ও ১৩ এবং চট্টগ্রাম-৯ আসনে ইভিএম ব্যবহার করা হবে। এসব আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫৪টি।

সূত্র মতে জানা যায়, ভোটকেন্দ্রে ইভিএমের কারিগরি সহায়তার জন্য থাকবে মোট ২ হাজার ৫৩৫ জন সেনাসদস্য। প্রতি কেন্দ্রের জন্য গঠিত একেকটি টিমে থাকবেন সশস্ত্র বাহিনীর তিনজন করে সদস্য। এদের মধ্যে একজন করপোরাল, দু’জন ল্যান্স করপোরাল অথবা সৈনিক বা সমমর্যাদার সেনাসদস্য।

তাদের কাছ থেকে তথ্য নেবে ভ্রাম্যমাণ কারিগরি টিম। এই টিমে থাকবেন মোট ৫০৭ সেনাসদস্য। প্রতি পাঁচ কেন্দ্রের জন্য গঠিত প্রতি টিমে থাকবেন তিনজন করে সেনাসদস্য।

এদের মধ্যে একজন সার্জেন্ট, দু’জন করপোরাল অথবা ল্যান্স করপোরাল বা সৈনিক সমমর্যাদার সেনাসদস্য নিয়োজিত থাকবেন বলে জানা যায় তথ্য মতে।

ভ্রাম্যমাণ টিমের কাছ থেকে তথ্য নেবে ভ্রাম্যমাণ তদারকি টিম। প্রতি ১৫টি কেন্দ্রের জন্য একটি টিম থাকবে। এক্ষেত্রে মোট ১৬৯ জন্য সেনাসদস্য নিয়োজিত থাকবেন। যাদের মধ্যে রয়েছেন একজন জেসিও, দু’জন সার্জেন্ট অথবা ল্যান্স করপোরাল বা সমমর্যাদার সেনাসদস্য।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে ইভিএমের ছয়টি আসনে মোট ভোটার ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছে প্রতি ইভিএমে ৪৫০ জনের বেশি ভোট না নিতে।

৬ আসনে প্রায় ৪ হাজার ৭শ ৫০টির মতো ইভিএমে ভোটগ্রহণ করা হবে এক্ষেত্রে। সমসখ্যক ইভিএম ব্যাকআপ হিসেবেও রাখবে নির্বাচন কমিশন। সবমিলিয়ে প্রায় ১০ হাজার ইভিএম প্রস্তুত রাখা হয়েছে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ