শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ‘বিজয়ের পতাকা’ শিরোনামে পতাকা মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এই আচরণ তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ষড়যন্ত্রের একটি অংশ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কোনও নেতাকর্মীকে নতুন করে কোনও মামলায় গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ