শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশালে হাতপাখা কর্মীর মাথা থেতলে দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল নগরীর রূপাতলী আছালত খান জামে মসজিদের সামনে আজ ১৪ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর হাতপাখার নির্বাচনী লিফলেট বিতরণের সময় ইট দিয়ে পিটিয়ে এক কর্মীর মাথা থেতলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

লিফলেট বিতরণকারী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাকিলকে হাতপাখার লিফলেট বিতরণ করতে নিষেধ করে স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মী মিরাজ ও সেলিম খানসহ কয়েকজন।

শাকিল তার নিষেধ না মানলে মিরাজের সহযোগীরা শাকিলকে ধরে রাখে আর মিরাজ ইট দিয়ে শাকিলের মাথায় অন্তত চারবার আঘাত করে তার মাথা থেতলে দেয়। আহত শাকিল বর্তমানে শেরে বাংলা মেডিকেলে ভর্তি রয়েছেন।

জানা গেছে আহতকে দেখতে হাসপাতালে গেছেন বরিশাল-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

কার আদেশে বেআইনি কাজ করছো আমাকে জানাও: পুলিশকে ড. কামাল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ