বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

আজ ভোরে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।

কাশিযানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ভোরে আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দেয়।

এ সময় ট্রাকটিও মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

মাঠে ৬ ইসলামি দলের ৩৬৭ প্রার্থী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ