বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় প্রতীক হাতপাখা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উদ্ধোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গতকাল সকাল ১১টায় দলের নির্বাচনী গণসংযোগ দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পল্টন মোড়ে গণসংযোগের উদ্ধোধন করেন পীর সাহেব চরমোনাই।

উদ্ধোধনী বক্তব্যে, পীর সাহেব নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত গন্তব্য ও সংঘাতের দিকে ঠেলে দিবেন না। নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনও নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি। তাই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে অবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

অন্যথায় এর ফলাফল করো জন্যই ভালো হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে হলে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিকে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। তিনি বলেন, এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে।

তাই আসন্ন নির্বাচনে পুণরায় দুর্নীতিবাজদের আর ভোট দেয়া যাবে না। দলকর্তৃক মনোনীত সৎ, যোগ্য ও আল্লাহভীরু ক্লিন ইমেজের প্রার্থীদেরকে হাতপাখায় ভোট দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টির জন্য তিনি আহ্বান জানান।

ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো চরমোনাই মাহফিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ