শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনের আগে চার দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। তাদের নেতৃত্ব দেন এইচ টি ইমাম।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ ও আরো অনেকে।

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, দেশের ১১৮টি নিবন্ধিত পর্যবেক্ষণ সংস্থার মধ্যে ৪টির বিষয়ে আমাদের কাছে মারাত্মক তথ্য রয়েছে। দীর্ঘদিন যাবত আমরাএদের কর্মকাণ্ড দেখে আসছি। এরা নির্দলীয় নয় বরং দলীয়।

ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউণ্ডেশন, লাইট হাউজ ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ- এ চারটি সংস্থার নাম উল্লেখ করে তিনি বলেন, এদের অতীত মোটেও ভালো নয়।

এ জন্য আমরা খুবই উদ্বিগ্ন যে এরা যদি পর্যবেক্ষণে থাকে বা তাদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা না হলে- তাহলে বিপর্যয় ঘটতে পারে। পর্যবেক্ষণ তারাই করতে পারবেন, যারা নিরপেক্ষ। কোনো রকম রাজনৈতিক দল ও আদর্শের সঙ্গে সম্পৃক্ততা থাকবে না।

আদর্শের সঙ্গে মিল থাকতে পারে কিন্তু ওই রকম সরাসরি দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে করতে পারবে না। তবে জানিপপ সম্পর্কে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ