মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

সরকারি চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ‘মাদকাসক্ত’ পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে প্রবেশের সময় অন্যান্য পরীক্ষার সঙ্গে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এতে বলা হয়েছে অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।

গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ। এর আগে চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেয়া হত। এখন পরীক্ষার ক্ষেত্রে ডোপটেস্ট পরীক্ষা বৃদ্ধি পেলো।

স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র জানায়, দেশে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিতে ডোপ টেস্টের ব্যবস্থা না থাকায় মাদকাসক্তরাও চাকরিতে প্রবেশ করছে। এসব কারণে সরকারের বদনামের আশঙ্কায় শীর্ষ মহল থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ