শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

মেয়র পদে থেকেই সংসদ নির্বাচন করা যাবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৌর মেয়র পদে থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করা যাবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি হাসান আরিফের বেঞ্চ এই আদেশ দেন বলে খবর পাওয়া গেছে।

হাইকোর্টের আদেশে নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, দিনাজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

নওগা-৫ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র নাজমুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটানিং কর্মকর্তারা। কিন্তু এর পরেই তারা হাইকোর্টে আপিল করলে  আজ শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন বলে জানা যায়।