শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জে সাদপন্থীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাওলানা সাদ অনুসারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা তাবলিগ ও তৌহিদী জনতা, আলেম উলামারা।

আজ রোববার উপজেলায় মুফতি মোশাররফ হোসেন ও মুফতি ওবায়দুল্লাহ এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে মুফতি ওবায়দুল্লাহ বলেন, টঙ্গীতে গত ১ ডিসেম্বর সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় আমাদের সাথীদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। এ জন্য তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।

স্মরকলিপি জমা দেয়ার বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বলেন, তাবলিগ জামাতের যে সমস্যা তৈরি হয়েছে, এ ব্যাপারে সরকার সজাগ আছে। এ ঘটনায় আশুগঞ্জের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে কাউকে আইন হাতে তুলতে দেওয়া হবে না।

তিনি সবাইকে ধৈর্য ধরতে বলেন। নির্বাচনের পর সরকার যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আমরা কাজ করব।উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা তাবলিগ জামাতের আমির আব্দুল মান্নান, মাওলানা ইসমাঈল হোসেন, তাবলিগের সাথী মুহাম্মদ হায়দার আল, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ