মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

বিএনপির কাছে ঐক্যফ্রন্ট পেলো ১৯ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচনে তার শরিক দল ঐক্যফ্রন্টকে ১৯ আসন দিয়েছে। তারা সবাই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এসব আসনের মধ্যে গণফোরাম নির্বাচন করবে ৭ আসনে। এরা হলেন-

দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-৭, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬, এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১, অধ্যাপক আবু সায়িদ পাবনা-১, সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মেজর জেনারেল অব. আমসা আমিন কুড়িগ্রাম-২।

নাগরিক ঐক্য পেয়েছে ৫ আসন। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, শাহ রহমাতুল্লাহ রংপুর-১, মোফাখারুল ইসলাম রংপুর-৬ ও জেএম নুরুল রহমান জাহাঙ্গীর বরিশাল-৪।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ৫ আসন। দলের সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর- ৪, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন কুমিল্লা-৪, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন ঢাকা-১৮, ড. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ-৩ ও নুরুল ইসলাম মাল শরীয়তপুর-১।

কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ২ আসন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় তার মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষের প্রার্থী হবেন। টাঙ্গাইল-৪ আসনে কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী অথবা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

মনোনয়ন অবৈধই থাকলো কাদের সিদ্দিকীর

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ