মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

দেওবন্দের মাওলানা আসরারুল হক কাসেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান, ইন্ডিয়া থেকে

ভারতের দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিহার রাজ্যের কিশানগঞ্জের বর্তমান এমপি ও পার্লামেন্ট সদস্য মাওলানা আসরারুল হক কাসেমী ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৩ টা ৩০ মিনিটে তার কিশানগঞ্জের বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

জানা যায়, মাওলানা আসরারুল হক কাসেমী বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ ছিলেন৷ অসুস্থতা তীব্র আকার ধারণ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিছুদিন ভর্তি থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি দেখা দেয়৷ ফলে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেন।

কিন্তু গতকাল থেকে তার অবস্থা আবার উদ্বেগজনক হয়ে পড়ে। ক্রমেই কথা-বার্তা বন্ধ হয়ে আসছিল তার৷ ভোর ৩ টা ৩০ মিনিটের দিকে হার্ট এটাক করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমান পরপারে৷

জানা গেছে, বহুদিন যাবৎ তার হার্টের সমস্যা ছিল৷ কিছুদিন পূর্বে তার বাইপাস সার্জারিও হয়েছিল৷ কিন্তু অসুস্থতা পুরোপুরি সেরে না উঠে আরো বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে৷

উল্লেখ্য, মাওলানা আসরারুল হক কাসেমী ছিলেন বিহার রাজ্যের কিশানগঞ্জের জেলার এমপি৷ তিনি গত দশ বছর যাবৎ কংগ্রেস পার্টি থেকে এমপি ছিলেন কিশানগঞ্জের৷

মাওলানা আসরারুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দারুল উলুম দেওবন্দের উস্তাদগণসহ ভারতের বহু উলামায়ে কেরাম৷ শোক প্রকাশ করেছেন তার এলাকাবাসী ও আমজনতা৷

মাওলানা আসরারুল হক কাসেমীর মৃত্যুতে ভেঙ্গে পড়েছে এলাকাবাসীসহ আশ-পাশের সকল মাদরাসার উস্তাদ-ছাত্ররা৷ অসংখ্যা ভক্তবৃন্দ ও আলেম উলামা তার বাসভবনে ভিড়ও জমিয়েছেন শেষ বারের মতো তাকে এক নজর দেখতে৷

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ বাদ জুমা দুপুর ৩ টায় মরহুমের জানাযা তার আবাস্থল টিপুতারা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আদায় করা হবে৷

এইচএএম

‘বিজেপি মুসলিম নাম পরিবর্তনের নোংরা রাজনীতি করছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ