শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ বাড়ি, ৪ দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। বুধবার মধ্যরাতে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সোয়া ২টার দিকে শরিফপুররোড নতুনবাজর এলাকার মাহমুদা আলমের মালিকানাধীন টিনের দোকানঘরে আগুন লাগলে দ্রুত পাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, আগুনে মাহমুদা আলমের ২টি দোকানঘর ও ১০টি বসতঘর এবং পারুল বেগমের ২টি দোকান ও ৬টি বসতঘর এবং মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন: পুড়ে গেছে সব ঘরের মালামাল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ