শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ছাত্রীর আত্মহত্যা, অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা; পরীক্ষা বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যা ঘটনায় অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা।

মঙ্গলবার রাতে পল্টন থানায় এই মামলা হয়। এর আগে স্কুলের প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আক্তারকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

এদিকে অরিত্রীর আত্মহত্যার ঘটনায় বুধবারের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ভিকারুননিসার শিক্ষার্থীরা।

মঙ্গলবারের অবস্থানের পর আজ বুধবার সকাল পৌনে ১০টা থেকে সহপাঠীর আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বেইলি রোড শাখার গেটের বাইরে বসে পড়েছে তারা।

ভিকারুননিসা ক্যাম্পাস ও বাইরের সড়কে ‘উই ওয়ান্ট জাস্টিজ’ স্লোগান দিচ্ছে তারা। এ ছাড়া নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড তৈরি করে তা ধরে রেখেছে শিক্ষার্থীরা।

ভিকারুননিসার এক শিক্ষার্থী জানান, দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নিয়মিত রাস্তায় নামব। আর কেউ যেন এমন মৃত্যুর শিকার না হয় সেটি নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ।

তবে অরিত্রীর পরিবারের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে সত্য উদঘাটন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

তার পাশাপাশি, কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আক্তারকে।

শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ