শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১ আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান এ আদেশ দেন।

গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা ছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান।

বাতিল হওয়া অপর প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।

দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারছেন না

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ