আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক
স্টিফেন হকিংস। বর্তমান বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানী, দার্শনিক ও কসমোলজিতে বিশেষজ্ঞ। এই বছরের ১৪ মার্চ ৭৬ বছর বয়সে মারা যান। ২১ বছর বয়সেই ALS নামের দ্রুত বর্ধমান একটি রোগে আক্রান্ত হন। প্যারালাইজড হন। হুইল চেয়ারেই জীবন কাটান। ডান গালে সেন্সর ও মাথার বাম পাশে বিশেষ আইফোনের মাধ্যমে কম্পিউটারে ভাব/কথা প্রকাশ করতেন।
১৯৯৫ সালে তার স্ত্রী জেনি হকিং তাকে তার স্রষ্টা অবিশ্বাসের কারনে তাকে ছেড়ে চলে যান।
১৯৮৮ সালে তার ‘A brief histoty of time’ নামের লেখা বই টি এ পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ কপি বিক্রি হয়েছে।
ইসলামি কোনো স্কলারের লেখা কোনো বই কি তার কাছে যেতে পেরেছে? আমার জানা নেই। হলে তো ভাল, তবে ভাবা উচিত।
তার শেষ বই (God এর অস্তিত্ব নিয়ে ও যেখানে কথা রয়েছে), ‘In Brief Answers to the Big Questions’ বইটি নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা চলছে।
তিনি মৃত্যুর আগে বইটিতে অনেক বড় কিছু প্রশ্নের জবাব দিয়ে গেছেন। তার বক্তব্য নিয়ে আমার কিছু মত প্রকাশের জন্যই আজকের লেখা।
বইটিতে গড এর অস্তিত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে যা বলেছেন, প্রশ্ন সহকারে উল্লেখ করলাম।
Hawking examined the question: What of our humanity do we owe to God, and what do we owe to scientific process? The answer, he bluntly wrote, is that "there is no God. No one directs the universe."
Hawking believed the Big Bang gave us our universe, not a god toying with the idea of creation. He believed that quantum mechanics ignited a spark that caused our universe to blossom from a subatomic particle into an infinite expanse whose corners we'll never find. It could have "popped into existence without violating the known laws of nature,"
Hawking's work on quantum mechanics also gave him an explanation for what came before the universe. It wasn't a lonely god who snapped his fingers and created life. Quantum theory explains that the Big Bang was born from a singularity, like a black hole, where time and space were so warped they didn't even exist. Nothing happened before the Big Bang, because time didn't happen.
মোদ্দা কথা হল, সৃষ্টিকর্তা বলে কিছু নেই। বিশ্ব পরিচালনা করতে কেউ নির্দেশ প্রদান করছে না। বিশ্ব সৃষ্টির পেছনে রয়েছে ‘বিগ ব্যাঙ’ সৃষ্টিকর্তার কোনো খেলা নয় এটি। প্রকৃতির নিয়ম না ভেঙে একটি বিস্ফোরণের ফল আমাদের এই বিশ্বভ্রমান্ড।
বিগ ব্যাঙ ও ব্ল্যাকহোল এর চলমান প্রক্রিয়ার ফল সবকিছু। কোয়ান্টাম মেকানিজম এর ভূমিকা সবকিছুর পেছনে। সময় ও দূরত্ব সমানে ধাবমান। বিগব্যাঙ এর পূর্বে কিছুই ছিল না, সময়ও নয়।
আরেক জায়গায় তিনি বলেছেন, "I prefer to think that,everything can be explained another way, by the laws of Natur. " অর্থাৎ-
‘আমি এভাবে চিন্তা করতে চাই, সবকিছুর একটা ব্যাখ্যা আলাদাভাবে করা যায় যে, প্রকৃতির আইনে সব চলছে। ’
স্টিফেন হকিংস এর কিছু কথা সবাই গুরুত্ব দিয়ে পর্যালোচনা/গবেষণা করছে। তিনি টাইম ট্র্যাভেলের কথা বলেছেন।অর্থাৎ আপনি যদি আলোর গতির সাথে চলতে পারেন আপনি যখন দেখবেন আপনার ৭ দিন কেটে গেছে সে সময়ে পৃথিবীতে আপনার অপর ভাইয়ের কয়েক ডজন বছর কেটে গেছে। চমৎকারভাবে তিনি টাইম ট্র্যাভেল থিউরি প্রকাশ করে সময়ের পার্থক্য দেখিয়েছেন।
আফসোস তাকে যদি কেউ কোরানের সময়ের পার্থক্যের কথা জানাত!রাসুলের মেরাজের কথা জানাত, কিভাবে ১ রাতের সমান ২৭ বছর হল। তখন à