শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘ভোট দিতে পারলে বড় দুটি দলকেই বর্জন করবে মানুষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন,সব দলের জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন একপেশে হিসেবে চিহ্নিত হবে।

নির্বাচনকে প্রশ্নবিদ্য করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। ভোটাররা ভোট দিতে পারলে বড় দুটি দলকেই বর্জন করবে এবং হাতপাখাকে দেশবাসী বিজয় করবে ইনশাআল্লাহ।

আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ  থেকে প্রকাশিত এক বিবৃতি তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। তিনি বলেন, ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোন কল্যাণ হবে না।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছেয়ে গেছে। দুর্ণীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ