শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আফগানিস্তানে সেনাঘাঁটির মসজিদে হামলা; নিহত ২৭ আহত ৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের একটি সেনাঘাঁটির ভেতর মসজিদের ওপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৭ জন।

শুক্রবার জুমার নামাজের সময় দেশটির অস্থিতিশীল পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি সেনাঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

আফগান সেনাবাহিনীর একজন ‍মুখপাত্র আব্দুল্লাহ’র বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই হামলায় ২৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, ওই হামলায় আরও ৫৭ জন আহত হয়েছেন।

খোস্তের একটি হাসপাতালের প্রধান সাখি সর্দার বলেছেন, আহতদের বেশির ভাগের শরীরে বোমার টুকরো ঢুকে গেছে। তবে ওই বোমাটি আত্মঘাতী হামলাকারী নাকি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা।

এদিকে কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলার নিন্দা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এটিকে ‘ইসলামবিরোধী ও অমানবিক’ বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলের এক সমাবেশে আত্মঘাতী হামলায় ৫৫ জন নিহত হয়েছিলেন। ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে তারা জড়ো হলে হামলাটি চালানো হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ