শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

৪ কর্মকর্তার পদোন্নতি হলো ডিআইজি পদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের চার অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১–এর উপসচিব মুহাম্মদ কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয় বলে জানা যায়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মুহাম্মদ আবদুল বাতেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আবু কালাম সিদ্দিক।