শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বুড়িগঙ্গায় যশোরের বিএনপি এমপিপ্রার্থীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর লাশ মিলেছে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে।গত ৪ দিন আগে তিনি বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন।

আবু বকর আবু যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করার পর  আজ বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ থানার ফেসবুক পেজে এ বিষয়টি দেখে আবু বকর আবুর লাশ সনাক্ত করেন তার ভাতিজা হুমায়ূন কবির।

এর আগে রোববার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। মুক্তিপণ দেয়ার পরও সন্ধান না পাওয়া যাওয়ায় তার পরিবার ও কর্মী-সমর্থকরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় পৌঁছান। সোমবার সাক্ষাৎকার বোর্ডে অংশ নেয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে চতুর্থতলায় ৪১৩নং রুমে অবস্থান করছিলেন। রোববার রাত ৮টার পর তাকে আর পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে অবস্থানরত তার এক ভাগনের কাছে ফোন দিয়ে তার মামার জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে অপহরণকারীদের দেয়া বিভিন্ন নম্বরে দেড় লাখ টাকা বিকাশ করা হয়।

পরে তাদের চাহিদা অনুযায়ী আরও ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর থেকে অপহরণকারীদের সব মোবাইল বন্ধ পাওয়া যায়। কিন্তু গত ৪ দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবংবন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ