শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মহাজোটের কাছে ৩৮ আসন চায় যুক্তফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের কাছে ৩৮টি আসন দাবি করেছে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী এ দাবি জানান।

এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোটে যোগ দেয় ঐক্যফ্রন্ট।

গণভবন সূত্র মিডিয়াকে জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান।

পরে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান।

বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৩৮টি আসনের একটি তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। তবে আসন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বিএনপি জোটে আসতে চাইলে ১৫০ আসন দাবি করে ছিটকে পড়ে দলটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ