শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিএনপির বিপুল পরিমাণ নেতা আ. লীগে যোগ দেবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির অনেক নেতা আওয়ামী লীগে যোগ দেবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

এ জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছেন বলে জানান।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা জানান করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির বিপুল নেতা-কর্মীদের ঢল নামবে।

আওয়ামী লীগে যোগ দিতে বিএনপি নেতা-কর্মীদের সেই স্রোতধারা মির্জা ফখরুল বন্ধ করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে আসতে অনেকেই আগ্রহী। নির্বাচনে কে কোন দিকে অবস্থান নেবে, তা কয়েকদিন পরই জানা যাবে। তারা কেবল একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা করছেন।

আসন্ন নির্বাচনে দল বদলের কোনো চমক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ঘোড়া বদলের রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনো বিষয় নয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ